সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ে শিবিরে প্রথম আঘাত হানলেন বাংলাদেশের আল-আমিন হোসেন। ২.৩ ওভারেই তিনি তুলে নিয়েছেন ওপেনার টিনাশে কামুনহুকামওয়ের উইকেটটি।

এর আগে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের এ ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৩ ওভারে ১৫।

টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৪৮ রানের জয় পায় বাংলাদেশ। তার আগে একমাত্র টেস্টে বিশাল ব্যবধানে জয় পান টাইগাররা এবং ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে করেন হোয়াইটওয়াশ।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ (অধিনায়ক), মেহেদী হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ: টিনাশে কুমুনুকাম্বে, ব্রেুন্ডন টেলর, ক্রেগ আর্ভিন, ওয়েসলি মাদেভেরে, শন উইলিয়ামস (অধিনায়ক), সিকান্দার রাজা, রিচমন্ড মুটুম্বামি (উইকেটকিপার), টিনোটেন্ডা মুটুমবোজি, কার্ল মুম্বা, ক্রিস পোফু, চার্লটন শুমা।