চীনের হাইনিংয়ে অনুষ্ঠিত হচ্ছে ১৬তম এশিয়ান রোলার স্কেটিং চ্যাম্পিয়নশীপ। এতে যোগ দিতে মঙ্গলবার চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করছে বাংলাদেশ স্কেটিং দল।
তিন সদস্যের বাংলাদেশ স্কেটিং দল এতে অংশগ্রহণ করছেন। বাংলাদেশ দলে টিম কোচ ও দলনেতার দায়িত্ব পালন করছেন রোলার স্কেটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক আশরাফুল আলম মাসুম। আর বাকি দুই জন খেলোয়াড় হিসেবে যাচ্ছেন, মো. নওসীফ হোসেন, স্মিথ সাবিও গোমেজ।
১৯ সেপ্টেম্বর শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।
ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





