টাইগারদের অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজার শেষ ম্যাচে জোড়া অর্ধশতকে শতরানের জুটি গড়েছেন তামিম ইকবাল ও লিটন দাস।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২২ ওভারে বিনা উইকেটে ১২১ রান। তামিম ইকবাল ৫২ ও লিটন দাস ৬৯ রানে অপরাজিত রয়েছেন।

শুক্রবার (০৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে।

সকাল থেকে সিলেটের আকাশ মেঘে ঢাকা। শুরুতে জিম্বাবুয়ের পেসাররা উইকেট থেকে কিছুটা সুবিধা পাচ্ছিলেন। ইনিংসের শুরুতে তাই সাবধানী ব্যাটিং করছিলেন তামিম ইকবাল ও লিটন দাস।

আর ব্যাট হাতে ঝড় তোলেন দু’জনই। প্রথম ৫ ওভারে ২০ রান তুললেও পরের ৫ ওভারে সেটা পুষিয়ে দেন দুই ওপেনার। বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে বিনা উইকেটে ৫৩ রান।

তামিম ইকবাল ৩৪ বলে ৩২ ও লিটন দাস ২৬ বলে ২১ রানে অপরাজিত রয়েছেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: শন উইলিয়ামস (অধিনায়ক), তিনাশে কামুনহুকামউই, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, রেজিস চাকাভা, রিচমন্ড মুতুমবামি, তিনোতেন্দা মাতুমবোদজি, ডোনাল্ড তিরিপানো, কার্ল মুম্বা ও চার্লটন টিসুমা।

এমবি