আল আমিন আর মুস্তাফিজুর রহমানের পাল্টা আঘাতে জয়ের দ্বারপ্রান্তে পৌছে গেছে টাইগাররা। ১৮১ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলেছে জিম্বাবুয়ে। ফলে তিন ম্যাচ সিরিজে বাংলাদেশের ২-০-এ এগিয়ে যাওয়া সময়ের ব্যাপার বলে মনে হচ্ছে।
বাংলাদেশের ছুঁড়ে দেয়া ২৪১ রানের টার্গেট মোকাবিলায় একপর্যায়ে জিম্বাবুয়ে বেশ ভালো অবস্থায় ছিল। সেই অবস্থায় বাংলাদেশকে খেলায় ফিরিয়ে আনেন আল আমিন।

 

তারপর মুস্তাফিজ আবার আঘাত হানলে জিম্বাবুয়ের প্রতিরোধ গুঁড়িয়ে যায়।

বাংলাদেশকে ম্যাচে ফেরানো এই আল আমিনই বিশ্বকাপে বাংলাদেশ দল থেকে ছিলেন পরিতাজ্য। তার এই অসাধারণ বোলিং স্পেলটি নির্বাচকদের একটি কড়া জবাবই বটে।