গত মঙ্গলবার কোপা ডেল রে'র সেমিফাইনালের দ্বিতীয় লেগে বিরতির সময়ে রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদোকে লক্ষ্য করে গ্যালারি থেকে প্রজ্জ্বলিত বস্তু ছুঁড়ে মারা হয়। বস্তুটি রোনালদোর মাথায় আঘাত করলেও গুরুতর কিছু হয়নি। এই ঘটনায় অ্যাটলেটিকো মাদ্রিদকে ৬০০ ইউরো (৮২২ মার্কিন ডলার) জরিমানা করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
বিরতির সময় মাঠ থেকে বেরিয়ে যাবার মূহূর্তে রোনালদোর দিকে বস্তুটি ছূঁড়ে মারা হয়। অ্যাটলেটিকোর মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় লেগের ম্যাচটিতে রিয়াল ২-০ গোলে জয়ী হয়ে দুই লেগ মিলিয়ে ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করে। ফাইনালে তাদের প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392454412.jpg[/img]
এই ঘটনার পরে স্প্যানিশ কিছু গণমাধ্যমে গুরুতর কোন শাস্তি প্রদানের ব্যপারে বেশ জোরালো বক্তব্য প্রকাশিত হয়েছিল। কিন্তু এক বিবৃতিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং এখানে যে বস্তুটি ব্যবহার করা হয়েছে সেটা স্পোর্টিং এরিনাতে আনা নিষিদ্ধ নয়। সৌভাগ্যবশত এখানে কোন ধরনের দূর্ঘটনা বা খেলোয়াড়ের ইনজুরি হয়নি। এমনকি ম্যাচেরও কোন ব্যাঘাত ঘটেনি। সে কারণেই এখানে স্বাগতিক ক্লাবকে ৬০০ ইউরো জরিমানা করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে ঘটনাটির সাথে জড়িত ব্যক্তিটিকে যদি এ্যাথলেটিকো সনাক্ত করতে পারতো তবে জরিমানার পরিমান অর্ধেকে নেমে আসতো। ভিসেন্টে ক্যালদেরোনের ম্যাচটিতে প্রথমার্ধের শুরুতেই পেনাল্টি থেকে রোনালদোর দুই গোলে রিয়ালের জয় নিশ্চিত হয়। সেই কারণেই স্বাগতিক সমর্থকদের মধ্যে তাকে নিয়ে ক্ষোভটা ছিল একটু বেশী। পরবর্তীতে অবশ্য ম্যাচের ১৫ মিনিট বাকি থাকতে তাকে মাঠ থেকে উঠিয়ে নেয়া হয়।
খেলা
৬০০ ইউরো জরিমানা অ্যাটলেটিকো মাদ্রিদকে
গত মঙ্গলবার কোপা ডেল রে'র সেমিফাইনালের দ্বিতীয় লেগে বিরতির সময়ে রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদোকে লক্ষ্য করে গ্যালারি থেকে প্রজ্জ্বলিত বস্তু ছুঁড়ে মারা হয়। বস্তুটি রোনালদোর মাথায় আঘাত করলেও গুরুতর কিছু হয়নি।





