বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস। শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে টসে জয়লাভ করে রংপুরই। টসে জিতে চিটাগংকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।

শেষ চারে যেতে হলে আজকের ম্যাচে দুই দলের জন্যই জয়টি গুরুত্বপূর্ণ। সাত ম্যাচ থেকে ছয় পয়েন্ট নিয়ে আপাতত রংপুরের অবস্থান পাঁচে। অন্যদিকে সমান ম্যাচ থেকে পাঁচ পয়েন্ট নিয়ে সাত দলের টুর্নামেন্টে চিটাগংয়ের অবস্থান সবার তলানিতে।

রংপুর রাইডার্সের একাদশে একটি পরিবর্তন এসেছে। ফজলে মাহমুদের পরিবর্তে শাহরিয়ার নাফীস একাদশে ঢুকেছেন। ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম তো রয়েছেনই মাশরাফির দলে।

অন্যদিকে চিটাগং ভাইকিংসের একাদশেও একটি পরিবর্তন এসেছে। শুভাশিষ রায়কে বসিয়ে আল-আমিনকে একাদশে নিয়েছে বন্দর নগরীর দলটি।

এমএ