বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী মৃত্যুর খবর নিশ্চিত করেন, ‘জ্যাকি (মাহাবুব) ভাই মারা গেছেন।
অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার সময়ও জীবিত ছিলেন। অনেক চেষ্টা করেও বাঁচানো গেল না।’
বিপিএলের আজকের ম্যাচের জন্য মাঠে আসার পরই অসুস্থ অনুভব করছিলেন মাহাবুব। তবু নিজের কাজ চালিয়ে যান তিনি।
কিন্তু টসের পর মাটিতে পড়ে যান৷ ঢাকা দলের মিডিয়া বিভাগ থেকে এক বিবৃতিতে বলা হয়, 'অনুশীলন চলাকালীন জ্যাকি হঠাৎ লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে মাঠে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।'
মাহবুব দীর্ঘদিন ধরে বিসিবির তালিকাভুক্ত কোচ হিসেবে কাজ করছেন। বিপিএলের বিভিন্ন আসরেও নিয়মিত দেখা যায় তাঁকে।
এনএইচ