পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে সমতা ফেরানোর লক্ষ্যে ৯৩ রানেই গুটিয়ে যায় সফরকারী নিউজিল্যান্ড। নাসুম-মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে অল্পতেই থেমে যায় কিউইদের ইনিংস। সিরিজ জিততে হলে স্বাগতিক বাংলাদেশের দরকার ৯৪ রান।
৯৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারটা দেখেশুনে খেলে নাঈম-লিটন। দ্বিতীয় ওভার থেকেই অস্বস্তি দেখা যায় লিটনের ব্যাটে। পরের ওভারে আর টিকতে পারেননি তিনি।
ম্যাকনকির বলে উড়িয়ে মারতে গিয়ে অ্যালেনের তালুবন্দী হয়ে ফিরেন তিনি। ১১ বল খেলে ৬ রান করেন লিটন। চলমান সিরিজে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি লিটন। চার ম্যাচ মিলে লিটনের ঝুলিতে মাত্র ৫৫ রান। সর্বোচ্চ ৩৩ তুলেছিলেন দ্বিতীয় ম্যাচে।
এরআগে বুধবার (০৮ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ১৯.৩ ওভারে সবগুলো উইকেট হারিয়ে জড়ো করেছে ৯৩ রান। জয়ের জন্য বাংলাদেশকে তাড়া করতে হবে ৯৪ রানের লক্ষ্য।
সংক্ষিপ্ত স্কোর
টস: নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড: ৯৩/১০ (১৯.৩ ওভার)
ইয়ং ৪৬, ল্যাথাম ২১
নাসুম ৪-২-১০-৪, মুস্তাফিজ ৩.৩-০১২-৪, সাইফউদ্দিন ৩–০-১৬-১, মেহেদী ৪-০-২১-১
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লানডেল, কোল ম্যাককঞ্চি, হামিশ বেনেট, এজাজ পেটেল, ব্লেয়ার টিকনার।
এমবি





