এবারের বিশ্বকাপে এখনও পরাজয়ের স্বাদ পেতে হয়নি ভারতকে। ছয় ম্যাচ খেলে পাঁচটিতেই জয় তুলে নিয়েছে কোহলিরা। বিশ্বকাপের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে ভারত। আজ রবিবার ভারতের বিপক্ষে মাঠে নামছে পাঁচ নম্বরে থাকা স্বাগতিক ইংল্যান্ড।
বার্মিংহ্যামের এজবাস্টনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হয়েছে ম্যাচটি। এই ম্যাচ জিতলে পোক্তভাবে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে ভারতের। যে কারণে ভারতের লক্ষ্য থাকবে জয়ের ধারা অব্যাহত রাখার। অন্যদিকে, সেমিফাইনালে যেতে হলে ইংল্যান্ডের সামনে এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই।
এমন বাঁচা-মরার লড়াইয়ে টস করতে নেমে ভাগ্য সহায় হয় ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যানের। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মরগ্যান। ইংল্যান্ড দলে ফিরেছেন ওপেনার জেসন রয় আর বাদ পড়েছেন মঈন আলী। ভারতের দলেও রয়েছে এক পরিবর্তন। বিশ্বকাপে আজ অভিষেক হচ্ছে ঋসভ পন্থের। দল থেকে ছিটকে গেছেন বিজয় শঙ্কর।
উল্লেখ্য, ১৯৯৯ বিশ্বকাপে বার্মিংহামের এজবাস্টনেই মহাগুরুত্বপূর্ন ম্যাচে ভারতের বিপক্ষে নেমেছিল ইংল্যান্ড। বিশ্বকাপে জিততে ওই ম্যাচে জেতা ছাড়া উপায় ছিল না ইংলিশদের সামনে। কিন্তু ৬৩ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা।
ইংল্যান্ডের একাদশ-
ইয়ন মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জস বাটলার (উইকেটরক্ষক), আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, জোফরা আর্চার ও মার্ক উড।
ভারতের একাদশ-
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, ঋসভ পন্থ, কাদের যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), যুজভেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া ও মোহম্মদ শামি।
এবিসিদ্দিক





