বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার তামিম ইকবাল এবং শহীদ আফ্রিদিকে খেলতে দেখা যাবে এক দলে। রোববার অনুষ্ঠিত নিলামে শহীদ আফ্রিদিকে কিনে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যে দলের আইকন ক্রিকেট তামিম ইকবাল।
রোববার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হচ্ছে বিপিএলের ষষ্ঠ আসরের নিলাম। এদিন বিদেশি ক্রিকেটারদের নিলামে প্রথম কলেই আফ্রিদিকে কিনেছে কুমিল্লা। গেল আসরে ঢাকা ডায়নামাইটসে খেলেছিলেন আফ্রিদি।
এদিন আফ্রিদিকে ছাড়াও বিদেশি কোটায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে ভিড়িয়েছে শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরাকেও।
এদিকে বিদেশি ক্রিকেটারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট ও শ্রীলঙ্কার দাসুন শানাকাকে কিনেছে চিটাগং ভাইকিংস। রাজশাহী কিংস দলে ভিড়িয়েছে শ্রীলঙ্কার ইসুরু উদানা ও লরি ইভানস।
রংপুর রাইডার্স কিনেছে ইংল্যান্ডের রবি বোপারা ও রাইল রুশোকে। ঢাকা ডায়নামাইটস নিয়েছে ইংল্যান্ডের ইয়ান বেলকে। সিলেট সিক্সার্স কিনেছে মোহাম্মদ ইরফানকে।
এসএম





