স্টিভ রোডসের বিদায়ের পর শূন্য হয়ে পড়া দলের প্রধান কোচের জায়গাটা যে শ্রীলঙ্কা সফরের আগে পূরণ হচ্ছে না, এটি মোটামুটি নিশ্চিত। অল্প সময়ের মধ্যে নতুন বিদেশি কোচ নিয়োগ দেওয়া ভীষণ কঠিন।

বিশ্বকাপ শেষ হতে না হতেই বিদায় দেয়া হলো বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডসকে। দীর্ঘ এক বছর ধরে টাইগারদের দায়িত্বে থাকা রোডসকে বিশ্বকাপের পর আচমকা ছেঁটে ফেলার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিছুটা বিপাকে পড়লেও নিশ্চিন্ত হাতের কাছে খালেদ মাহমুদ সুজন থাকায়।

তিনি কখনও দলের ম্যানেজার আবার কখনও দলের কোচ। বিশ্বকাপে ছিলেন দলের ম্যানেজার। বিশ্বকাপ থেকে এসে হয়ে গেলেন দলের কোচ।

তবে মাহমুদকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলেও তিনি দায়িত্ব গ্রহণ করবেন কি না, তাও নিশ্চিত নয়। কারণ মাহমুদ আগেই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন কোচ হতে রাজি নন তিনি।

শ্রীলংকা সফরে বাংলাদেশ খেলবে ৩টি একদিনের ম্যাচ। এই সিরিজে দলের প্রধান কোচের দায়িত্বে থাকবেন খালেদ মাহমুদ সুজন।

এ ছাড়া আপাতত আর কোনও উপায়ও নাই বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান।

আকরাম খান গণমাধ্যমকে জানান, শ্রীলঙ্কায় আসন্ন তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ দলের কোচের দায়িত্বে সুজনই থাকছেন।

আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই কলম্বোর প্রেমাদাসায় শুরু অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচই। সব ম্যাচই হবে দিবারাত্রির।

তার আগে ১৭ জুলাই থেকে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন এবং ২৩ জুলাই দেশ ছাড়বে বাংলাদেশ দল।

এএস