বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একদিনেই একে একে তিন ক্রিকেটারের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রথমে বাংলাদেশ দলের সাবেক ওপেনার এবং তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল করোনা আক্রান্ত খবর আসে। এরপর আজ (২০ জুন) দুপুর গড়াতেই খবর চাউর হলো সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা আক্রান্ত।

আর সন্ধ্যায় খবর এলো বর্তমান দলের ক্রিকেটার, বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার নাজমুল ইসলাম অপু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নাজমুল ইসলাম অপু নিজেই গণমাধ্যমকে বলেন, “গত সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছিলাম। ওখান থেকে আসার পর শরীর খারাপ লাগছিল। বুধবার করোনা পরীক্ষা করিয়েছি। আজ দুপুরেই রেজাল্ট পেয়েছি। পজিটিভ এসেছে। এখন বাসায় আলাদা রুমে আছি।”

এমবি