রবিন উথাপ্পার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪০ কলকাতা যেন ক্রমেই দুরন্ত হয়ে উঠছে এবার আইপিএলে। আগের ম্যাচে মুম্বাইকে হারানোর সুখস্মৃতি নিয়ে আজ ৭ উইকেটের জয় পেল হায়দরাবাদের বিপক্ষে।
বল হাতে এ ম্যাচেও সফল সাকিব আল হাসান। ৩ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট।
হায়দরাবাদের দেওয়া ১৪৩ রানের লক্ষ্যে খেলতে নেমে জয়ের দেখা পেতে খুব একটা বেগ পেতে হয়নি কলকাতাকে। যদিও ৮ রানের মাথায় গৌতম গম্ভীর ফিরে যাওয়ায় কিছুটা চাপে পড়ে কলকাতা। কিন্তু রবিন উথাপ্পার ৪০,  মনিশ পান্ডের ৩৫, ইউসুফ পাঠানের অপরাজিত ৩৯ রানে মাত্র ৩ উইকেট হারিয়ে সহজেই জয়ের দেখা পেয়ে যায় কলকাতা।
[b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]