তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাজে বোলিং ও ফিল্ডিংয়ের পর লাথিস মালিঙ্গার ইয়ার্কার কাছে টিকতে পারেনি বাংলাদেশ। মুশফিকুর রহিম ও সাব্বির রহমান হাফ সেঞ্চুরি কিছুটা আশ্বাস যোগালেও সর্বশেষ লংকান বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি তারা। বাংলাদেশ হারে ৯১ রানে।

তাই সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামতে হবে বাংলাদেশকে। এ বিষয়ে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট শ্রীলঙ্কায় আর নেই লাথিস মালিঙ্গা

সিরিজে টিকে থাকতে হলে আজ জিততেই হবে তামিমদের। বাংলাদেশ হারলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নেবে শ্রীলংকা।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়। প্রথম ম্যাচে বাজে বোলিং ও ফিল্ডিং ডুবিয়েছে বাংলাদেশকে। ব্যাটিংয়েও ভালো করতে পারেনি দল। তবে দ্বিতীয় ম্যাচে আজ ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম।

তিনি বলেন, ‘একটা সময় মনে হচ্ছিল আমাদের লক্ষ্য (প্রথম ম্যাচে) ৩৫০-৩৬০ রানে ঠেকবে। সেখান থেকে ছেলেরা ঘুরে দাঁড়িয়ে মানসিক শক্তির পরিচয় দিয়েছে। আমাদেরকে এখন দ্রুত গুছিয়ে উঠতে হবে। আরও দুটি ম্যাচ বাকি আছে। আশা করি আমরা আরও ভালো করব।’

দলে যে সাকিব-মাশরাফিরা নেই সেসব নিয়ে মাথা ঘামাতে চান না তামিম। যারা আছেন তাদের ওপরই আস্থা রাখছেন। ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, ‘১৫ জনের যে দল আছে, তাদের নিয়ে আমি খুশি। ওদের ওপর বিশ্বাস রাখতে হবে। ওদের সামর্থ্য আছে, স্রেফ দায়িত্ব নিয়ে খেলতে হবে। ভালো ব্যাপার হল, এখনও দুটি ম্যাচ আছে, আমরা লড়াইয়ে আছি।’

জেড