মেক্সিকোকে ৩ গোলের ব্যবধানে উরিয়ে দিয়ে নকআউটে সুইডেন। সেই সঙ্গে বিদায় নিলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। বাংলাদেশ সময় বুধবার (২৭ জুন) রাত ৮টায় মুখোমুখি হয়েছিল মেক্সিকো-সুইডেন আর জার্মানি-দক্ষিণ কোরিয়া।

নকআউট পর্বে খেলতে হলে জিততেই হতো জার্মানিকে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে গতবারের চ্যাম্পিয়নরা তা পারেইনি, বরং হেরেই আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তারা।

আজ বুধবার কাজানে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলে জিতেছে এশিয়ার প্রতিনিধি দলটি।

দক্ষিণ কোরিয়া দুটি গোলই পেয়েছে ম্যাচের ইনজুরি সময়ে। যোগ কারা সময়ের দ্বিতীয় মিনিটে প্রথম লক্ষ্যভেদ করেন কিম ইয়ং-গোন এবং ষষ্ঠ মিনিটে সন হিউং মিন গোল করে জার্মানির স্বপ্নভেঙে দেন।

ম্যাচের প্রথমার্ধেও গতবারের চ্যাম্পিয়নদের আটকে রেখেছিল দক্ষিণ কোরিয়া। শুধু তাই নয়, এগিয়ে যাওয়ার মতো কয়েকটি সুযোগও পেয়েছিল তারা। বিশেষ করে ১৯ মিনিটে এগিয়ে যেতে পারত এশিয়ার এই প্রতিনিধি। দারুণ একটি ফ্রি-কিক থেকে জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার রুখে না দিলে গোল হতেও পারত।

তবে প্রথমার্ধের শেষ দিকে জার্মানি কয়েকটি আক্রমণ গড়েছিল, কিন্তু দক্ষিণ কোরিয়ার রক্ষণভাগ ভাঙতে পারেনি। তাই সাফল্য পায়নি।

দ্বিতীয়ার্ধের শুরুতে থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে জার্মানি। ৪৮ মিনিটে দারুণ একটি আক্রমণ থেকে এগিয়ে যেতে পারতো তারা। সতীর্থের বাড়ানো ক্রস থেকে লিয়ন গোরেতকার চমৎকার হেড কোরিয়া গোলরক্ষক কোনো মতে রক্ষা করেন।  এএস