লুই সুয়ারেজের জোড়া গোলের সুবাদে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লিগে অ্যাটলিটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে জয় নিয়েই মাঠ ছেড়েছে বার্সিলোনা।

দুই দলের লড়াইয়ে লুই সুয়ারেজ যদি বার্সার জয়ের নায়ক হয়ে থাকেন তাহলে অ্যাটলিকোর পরাজয়ের খল নায়ক হলেন তরেস। যদিও প্রথমার্ধের ২৫ মিনিটে গোল করে অ্যাটলিকোর নায়কই ছিলেন তিনি।

কিন্তু ওই গোলের ১০ মিনিট পরেই দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ত্যাগে বাধ্য হন তোরেস। মূলত তোরেসর মাঠ ত্যাগের পরই যেন খেই হারিয়ে ফেলে অ্যাটলিটিকো।

নেইমারকে নিজেদের সীমানায় ফাউল করায় প্রথম হলুদ কার্ড দেখেন তোরেস। দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মাঝ মাঠে অযথা সার্জিও বাস্কেটকে ফাউল করে।

প্রথমার্ধে তার গোলেই এগিয়ে ছিল অ্যাটলিটিকো। কিন্তু দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটে অর্থাৎ খেলার ৬৩ মিনিটে সুয়ারেজ গোল করে খেলার সমতা ফেরান।

এর ১০ মিনিট পর ফের সমর্থকদের উল্লাসে মাতিয়ে তোলেন বার্সার উরুগুয়ের এ তারকা খেলোয়াড়।

 

এসএম