আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় মুখোমুখি হয়েছে ল্যাটিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও কলম্বিয়া।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে দুই প্রতিবেশীর আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। তবে তিন মাস পর মাঠে ফিরেই গোলের দেখা পান নেইমার। তার গোলের সুবাদেই জয় পেল ব্রাজিল।
আজ শনিবার বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলর হয়ে নেইমারের পাশাপাশি জালের দেখা পান ক্যাসেমিরো। আর প্রতিপক্ষ দলের হয়ে জোড়া গোল করেন মুরিয়েল।
ফ্লোরিডায় ম্যাচের ১৯তম মিনিটে প্রথমে এগিয়ে যায় ব্রাজিল। নেইমারের বাঁকানো কর্নারে ছোট ডি-বক্সের মুখ থেকে হেডে ঠিকানায় পাঠান রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার কাসেমিরো।
২৫তম মিনিটে প্রথম গোল করেন কলম্বিয়ার লুইস মুরিয়েল। প্রথমে সফল স্পট কিকে সমতা টানেন তিনি। এরপর ৩৪তম মিনিটে এই স্ট্রাইকারই ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় কলম্বিয়া। সুযোগ পেয়ে ডান পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন মুরিয়েল।
বিরতির পর গোল করে পিছিয়ে পড়া ব্রাজিলের প্রাণ ফেরান পিএসজি তারকা নেইমার। তাতে স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়তে পারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এর আগে গত জুনে কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে ম্যাচের ১৭তম মিনিটে চোট পান নেইমার। ব্যাথা সহ্য করতে না পারায় মাঠ ছাড়তে হয় তাঁকে। সেই চোটের ধাক্কা কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন নেইমার। তবে ফরাসি ক্লাব পিএসজির হয়ে চলতি মৌসুমে এখনো মাঠে নামা হয়নি ব্রাজিল ফরোয়ার্ডের।
এএস





