পরবর্তীতে তারা সিএনজিতে করে মাঠ ত্যাগ করেন। সুজন নোয়াখালীর প্রধান কোচ এবং তালহা বোলিং কোচ। পরবর্তীতে হোটেল থেকে ব্যাগ গুছিয়ে তারা ঢাকা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কেটে ফেলেছেন বিমানের টিকিটও।
তালহা জানিয়েছেন, ‘কোনো কিছুই আসলে আমাদের অধীনে নেই, আমরা কোচ হওয়া সত্ত্বেও কিছু জানি না। সুজন ভাইও কিছু জানে না, আমাদের কাছে কোনো কিছুর দায়িত্ব (বুঝিয়ে) দেয়নি। অনুশীলনের কিছু নাই বল বা স্ট্যাম্প যেটা বলেন মানে রাবারের যে স্ট্যাম্প একটাও নাই। আমরা পেশাদারিত্বের সঙ্গে কাজ করি, বিপিএলে দুইদিন ধরে কাজ করতে পারছি না।’
বিপিএল কর্তৃপক্ষের কাছ থেকে সময়মতো প্রয়োজনীয় সামগ্রী না পাওয়ার অভিযোগ নোয়াখালীর এই কোচের ‘যখন ঢাকায় ছিলাম তখন আমাদের প্র্যাকটিস থাকত ১১টায়, আর বল নিয়ে আসতো ১টার সময় দুই ঘণ্টা পরে। ক্রিকেটারদের কাছ থেকে বল নিয়ে আমরা অনুশীলন করেছি ঢাকায়। এখানে আমাদের কাছে বল বুঝিয়ে দেবে না, মনে হয় আমরা চুরি করব। আজকে আমরা অনুশীলনে এসেছি, কালকে আমাদের প্রথম ম্যাচ। আজকে বল নিয়ে এসেছে মাত্র তিনটা আর কোন কিছু (প্রয়োজনীয় সরঞ্জাম) নাই, মানে কোনো কিছুই নাই।’
এনএইচ