রিয়াল মাদ্রিদে যাচ্ছেন নেইমার। এ গুঞ্জন বহুদিনের। তবে যাচ্ছি যাচ্ছি করেও যাওয়া হয়নি তার। থেকে গেছেন পিএসজিতেই।
কিন্তু এবার আর মিস হবে না! আসছে গ্রীষ্মেই লস ব্লাঙ্কোদের ডেরায় ভিড়ছেন তিনি! এমনই আভাস দিল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।
গেল বছরের আগস্টে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে বার্সা ছেড়ে পিএসজিতে যান নেইমার। এর পর থেকেই তার স্পেনে ফেরার গুঞ্জন ছড়ায়। শোনা যায়, তাকে ভেড়াতে দেনদরবার চালান রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। তবে তা আলোর মুখ দেখেনি।
কিন্তু বার্সা বলছে, নেইমারের আশা ছাড়েনি রিয়াল। চলতি মৌসুমের শেষেই তাকে দলে টানছে গ্যালাকটিকোরা। আগামী মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুতে দেখা যাবে ব্রাজিল প্রিন্সকে।
এমআর





