১৩তম সাউথ এশিয়ান (এসএ) গেমসে বাংলাদেশকে প্রথম পদক এনে দিলেন হুমায়রা আক্তার অন্তরা। কারাতের কাতা একক ইভেন্টে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জেতেন তিনি।

আজ সোমবার (০২ ডিসেম্বর) নেপালের কাঠমাণ্ডু ও পোখরায় অনুষ্ঠিত এসএ গেমসের দ্বিতীয় দিন এই পুরস্কার জয় করলেন অন্তরা।

বাংলাদেশ প্রথম পদক পেয়েছে হুমায়রা আক্তার অন্তরার হাত ধরে। মেয়েদের কারাতে কাতা ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতিছেন এই তরুণী।

কাঠমান্ডু থেকে আমাদের ক্রীড়া প্রতিবেদক জসিম উদ্দিন রানা জানিয়েছে, সোমবার সকালে অনুষ্ঠিত প্রতিযোগিতায় হুমায়রা আক্তার অন্তরা ব্রোঞ্জ পদক লাভ করেন। এর কিছুক্ষণ পরেই ছেলেদের ইন্ডিভিজ্যুয়াল কাতায় ব্রোঞ্জ জিতেছেন হাসান খান সান।

শেষ মুহূর্তে পা স্লিপ না করলে উভয়েরই স্বর্ণ জেতার সম্ভাবনা ছিল। মেয়েদের কাতায় সোনা জিতেন পাকিস্তানের শাইদা। স্বাগতিক নেপাল জিতেছে রূপা।

রানা আরো জানিয়েছেন, অন্তরার এটি আন্তর্জাতিক প্রথম পদক। সান ২০১০ এস এ গেমসে স্বর্ণপদক বিজয়ী। উল্লেখ্য ২০১৬ সালের এস এ গেমসে কারাতে ইভেন্ট ছিল না ।


এএস