শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের হেরে গেলেও টি-টোয়েন্টি সিরিজটি নিজেদের করে নিতে চায় বাংলাদেশ। প্রথম ম্যাচে টস জিতে টার্গেটে খেলার জন্য ফিল্ডিং বেছে নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সেই লক্ষ্যে শ্রীলংকার করা ১৬৮ রানের জবাবে ব্যাট করছেন তারা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত দুই ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে তামিম ইকবালের (৬) সঙ্গে ক্রিজে আছেন শামসুর রহমান (১০)।