এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ১৫০ রান করলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। মাত্র ৬৪ বল খেলেই তিনি এই রান সংগ্রহ করেন। এর আগে রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের দখলে। এই রান করতে তাকে ৮৩ বল খেলতে হয়েছিল।

ডি ভিলিয়ার্সের এই ব্যাটিং তাণ্ডবের ওপর ভর করে দক্ষিণ আফ্রিকা দল ৪০৮ রানের পাহাড় গড়ে তোলে। আর ৬৬ বলে ১৬২ রান করে অপরাজিত ছিলেন এবি ডি ভিলিয়ার্স। এসময় তিনি ১৭ টি চার ও আটটি ছয়ের মার মারেন।

সিডনিতে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে ২৫৭ রানের বিশাল ব্যবধানে ক্যারিবিয়রা পরাজিত হয়েছে।

জেআই