দুরন্ত, দুর্বার, অদম্য, অদ্বিতীয়, অকুতোভয়, অনির্বাণ, অপরাজেয় ও অগ্রণী-এই আটটি দল অংশ নিচ্ছে এবারের আসরে। প্রতিটি দলে ১৫ জন খেলোয়াড়ের সঙ্গে থাকবেন একজন স্ট্যান্ডবাইসহ পূর্ণ কোচিং ও সাপোর্ট স্টাফ। খেলোয়াড়দের গ্রেডিং করা হয়েছে ‘এ+’ থেকে ‘সি’ ক্যাটাগরিতে।

মোট ২৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টে। বিকেএসপি ও বিকেএসপির বিভিন্ন মাঠের পাশাপাশি পূর্বাচলের এনসিজি ও ক্রিকেটার্স একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। সিঙ্গেল লিগ ফরম্যাটে হওয়া এই প্রতিযোগিতায় পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে উঠবে।

এমএম