বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জাতীয় দলের ক্রিকেটার (অধিনায়ক) মুশফিকুর রহিম বিয়ের আমন্ত্রণ জানালেন।

খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে শনিবার রাত সাড়ে ১০টায় মুশফিক বাবা মাহমুদ হামিদ ও মা রহিমা খাতুনকে সঙ্গে নিয়ে আমন্ত্রণ জানান। তারা বেগম জিয়ার হাতে আমন্ত্রণপত্র তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কর্নেল (অব) আবদুল লতিফ।

এর আগে ৬ আগস্ট মুশফিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বিয়ের দাওয়াত দেন।

আগামী ২৭ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন মুশফিকুর রহিম। গত বছর অক্টোবর মাসের শেষ দিকে তার বাগদান হয়। কনের নাম জান্নাতুল কিফায়াত মন্ডি। জাতীয় দলের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের শ্যালিকা তিনি। পড়ালেখা করছেন প্রাইম বিশ্ববিদ্যালয়ের বিবিএ তৃতীয় বর্ষে।

ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই