বিপিএলের ১৭তম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ব্যাট করছে কুমিল্লা।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে কুমিল্লা। ১৪২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩১ রানের বেশি করতে পারেনি ঢাকা ডায়নামাইটস। ফলে ১০ রানের দারুণ এক জয় পেয়েছে মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এর আগে ব্যাট করতে নেমে কুমিল্লার হয়ে ব্যাট হাতে অপরাজিত ৪৫ রান করেন আসহার জায়িদি। ৩১ রান করেন লিটন দাস। তৃতীয় সর্বোচ্চ ২১ রান আসে শুভাগত হোমের ব্যাট থেকে। বল হাতে ঢাকার ফরহাদ রেজা ২টি উইকেট নেন।

এসএইচ