ইংল্যান্ড বিশ্বকাপের শেষদিকে স্বরূপে ফিরেছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কাকে ২০৩ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

৩৭ ওভার ২ বলে ২০৬ রান করে ফাফের দল। হাশিম আমলা করেন ৮০ রান ও ফাফ অপরাজিত ছিলেন ৯৬ রানে। কেবল কুইন্টন ডি ককের উইকেটটি হারায় দক্ষিণ আফ্রিকা।

ডারহামের চেস্টার লি স্ট্রিটে লিতে আজ জিততেই হতো শ্রীলঙ্কার। তাহলে টিকে থাকবে সেমি-ফাইনালে যাওয়ার দৌড়ে। লঙ্কানদের যেখানে এত কঠিন সমীকরণ, সেখানে যেন দক্ষিণ আফ্রিকানদের আজ শুধু নিশ্চিন্ত মনে খেলার দিন।

লঙ্কানদের যদি সেমি-ফাইনালে খেলতেই হয় তাহলে হারাতে হবে ওয়েস্ট ইন্ডিজ আর ভারতকে। কথা আছে এর পরও। অন্যদের জয়-হারের দিকে তাকিয়ে থাকতে হবে।

রিভার সাইড গ্রাউন্ডে টস জিতে প্রোটিয়া অধিনায়কের সিদ্ধান্ত আগে বোলিং করা। আজ তো শুধুই খেলার দিন অংক ছাড়া। তাই হয়তো বড় রান তাড়া করতে দুই-একটা শতকের আশা ছিল। কিন্তু লঙ্কানরা যা করলো আগে ব্যাট করে তাতে শতক হাঁকানোর কিছু ছিলো না।

লঙ্কান অধিনায়কের ইনিংসের প্রথম বলেই শূন্য রানে বিদায়। এরপরের দুই ব্যাটসম্যান আভিস্কা ফার্নান্দো আর কুশল মেন্ডিস করলেন সমান ত্রিশ রান করে।

বাকি ৯ জনই পারেনি ত্রিশ রান পার করতে। শেষ করতে পারেনি গোটা ৫০ ওভারও। ৪৯ ওভার ৩ বলে অলআউট হয়ে যায় ২০৩ রান নিতে।

প্রোটিয়াদের হয়ে ৩ উইকেট নেন প্রিটোরিয়াস আর ক্রিস মরিস, ২টি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও ১টি করে উইকেট নেন অ্যান্ডিল ফেলকাও আর জেপি ডুমিনি।

লঙ্কানদের দেয়া স্বল্প দৈর্ঘের লক্ষ্যও বড় লাগলো। কেন না লিডসে ইংল্যান্ডকে ২২৪ রানের লক্ষ্য দিয়ে শেষ পর্যন্ত ২০ রানে জয় তুলে নেয় ‘৯৬ বিশ্বকাপ জয়ীরা।

প্রোটিয়া ওপেনারকে ১৫ রানে ফিরিয়ে দিয়ে লাসিথ মালিঙ্গা আবারও মনে করিয়ে দিচ্ছিলেন লিডসকে। যদিও শেষ পর্যন্ত সেটি আর হতে দেননি হাশিম আমলা-ডু প্লেসিরা।

আমলা-প্লেসি দুজনেই তুলে নেন অর্ধশতক। গোটা টুর্নামেন্ট জুড়ে ব্যর্থতার গ্লানি বয়ে আসা প্রোটিয়াদের কিছুটা হলেও সান্ত্বনা মিললো। আমলার ব্যাটে আসে ৮০ আর প্লেসি করেন ৯৭ রান। দুজনই অপরাজিত থেকে মাঠ ছাড়েন লঙ্কানদের হতাশ করে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা একাদশ: ৪৯.৩ ওভারে ২০৩ (করুনারত্নে ০, কুসল পেরেরা ৩০, ফার্নান্দো ৩০, কুসল মেন্ডিস ২৩, ম্যাথিউস ১১, ডি সিলভা ২৪, জিবন মেন্ডিস ১৮, থিসারা ২১, উদানা ১৭, লাকমল ৫*, মালিঙ্গা ৪; রাবাদা ১০-২-৩৬-২, মরিস ৯.৩-০-৪৬-৩, প্রিটোরিয়াস ১০-২-২৫-৩, ফেলুকোয়ায়ো ৮-০-৩৮-১, তাহির ১০-০-৩৬-০, দুমিনি ২-০-১৫-১)

দক্ষিণ আফ্রিকা একাদশ: ৩৭.২ ওভারে ২০৬/১ (ডি কক ১৫, আমলা ৮০*, দু প্লেসি ৯৬*; মালিঙ্গা ১০-১-৪৭-১, ডি সিলভা ৪-০-১৮-০, লাকমল ৬-০-৪৭-০, থিসারা পেরেরা ৫.২-১-২৮-০, জিবন মেন্ডিস ৭-০-৩৬-০, উদানা ৫-০-২৯-০)

ফল: দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: ডোয়াইন প্রিটোরিয়াস  

এমবি