পাকিস্তানের বংশোদ্ভূত ক্রিকেটার হিসেবে  ইংলিস দলে ডাক পেয়েছেন ।এক হাত লম্বা দাড়ি।আর  লম্বা চুল। সদ্য ইংল্যান্ডের টি-টোয়েন্টি টিমে সুযোগ পেয়েছেন। সামনে ওয়েস্ট ইন্ডিজ সফর। তারপরই বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তরুণ ক্রিকেটারের উচ্ছ্বাসে ভেসে যাওয়ার কথা। তার বদলে মইন আলিকে পড়তে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটুক্তির সামনে। ফেসবুক-টুইটার জুড়ে এখন ইংল্যান্ডে মইন আলি। বলা হচ্ছে, ওসামা বিন লাদেন ইজ ফিরে এসেছে!
সব মিলিয়ে অভিষেকেই মইনকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তাকে কটুক্তি করে মন্তব্যে অনেকেই দেখছেন বর্ণবিদ্বেষী মনোভাব। প্রশ্ন উঠেছে, মইন শুরুতেই বর্ণবিদ্বেষের শিকার হলেন কিনা। আর এক দল প্রশ্ন তুলেছেন, 'বিদেশী' মইন কী করে সুযোগ পান ইংল্যান্ড দলে? তার নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বলা হচ্ছে, পাকিস্তানের ক্রিকেটার হয়ে কেন ইংল্যান্ড টিমে তিনি।
পাকিস্তানি বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটারকে নতুন সদস্য হিসেবে জাতীয় দলে দেখে ফেসবুকে লেখা হয়েছে, 'লাদেনের মতো দেখতে', 'লাদেন ফিরে এলো'! কেউ বলছেন, 'মইনকে নেয়া উচিত হয়নি টিমে।' কেউ কেউ আবার এর প্রতিবাদও করেছেন।
উর্স্টারশায়ারের হয়ে ব্যাটে-বলে ধারাবাহিকভাবে সফল মইন। বাঁ হাতে ব্যাট করেন মইন, ডান হাতে বল। এবার তাই জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। সুযোগ পাওয়ার পর মইন বলেওছেন, 'ওয়েস্ট ইন্ডিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছি। আমি দারুণ খুশি। আমার ক্লাব উর্স্টারশায়ারের কাছে কৃতজ্ঞ।' একই সঙ্গে মইন জুড়ে দিয়েছেন, 'বাংলাদেশে এর আগে তিন-চার বার খেলেছি। সুতরাং উপমহাদেশের উইকেটে মানিয়ে নিতে আমার কোনো সমস্যাই হবে না।' বাংলাদেশ প্রিমিয়ার লিগে 'দুরন্ত রাজশাহী'র হয়েও খেলেছেন।
পাকিস্তান বংশোদ্ভূত হলেও জন্ম ও বেড়ে ওঠা বার্মিংহ্যামে। ডাকনাম 'মো'। ছেলেবেলায় ওয়ার্কশায়ারে খেলার সময় তার প্রতিভাবান হিসেবে বেছে নেয়া হয় তাকে। তারপরই উর্স্টারশায়ারে যোগ দেন।
মইনকে নিয়ে ইংল্যান্ডের জাতীয় নির্বাচক জেমস হুইটেকার বলেছেন, 'মইন কয়েক বছর ধরে ধারাবাহিক ভাবে অত্যন্ত সফল ক্রিকেটার৷ তাই ওকে সুযোগ দেয়া হয়েছে।'
ক্রিকেটার মইনকে নিয়ে প্রশ্ন নেই। কিন্ত্ত তাকে নিয়ে যে ফেসবুক-টুইটারে কটাক্ষের ঝড় বয়ে যাচ্ছে, তা নিয়ে কেউই কথা বলতে চাননি।
[b]ঢাকা, ৮ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // এএস[/b]