ত্রিদেশীয় সিরিজের স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ। অঘোষিত এই সেমিফাইনালে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।
নিদাহাস ট্রফির লড়াইয়ে আজকের ম্যাচে যারাই জিতবে ১৮ মার্চের ফাইনালে তারাই ভারতের বিপক্ষে লড়াই করবে।
সিরিজের ফাইনালে খেলতে হলে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং এই তিন বিভাগে জ্বলে উঠতে হবে টাইগারদের।
আজ (শুক্রবার) সন্ধ্যায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের খেলাটি শুরু হয়। শ্রীলংকার বিপক্ষে দলে ফিরেছেন সাকিব আল হাসান। বাদ পড়েছেন পেস বোলার আবু হায়দার রনি।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ওনাজমুল ইসলাম অপু।
মুস্তাঈন





