৭.২ ওভারে ২০ রান তুলতেই তারা বাকি ৪ উইকেট হারিয়ে অলআউট হয়েছে। যার প্রায় পুরো কৃতিত্ব স্পিনার নাঈম হাসানের। ডানহাতি এই স্পিনার আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে চতুর্থ ফাইফার তুলে নিয়েছেন।
স্বাগতিকদের প্রথম ইনিংস ৪৮৫ রানে থামায় ১০ রানের লিড পেয়েছে বাংলাদেশ। এর আগে নাজমুল হোসেন শান্ত’র দল জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৯৫ রান করে। কামিন্দু আউট হয়েছেন সেঞ্চুরি মিসের হতাশা নিয়ে। নাঈমের টার্ন ও বাউন্সে ধোঁকা খেয়েছেন তিনি। ফলে ৮৭ রানে থাকাবস্থায় তার ব্যাট ছুঁয়ে বল লিটন দাসের গ্লাভসে জমা পড়ে।
এনএইচ