পাকিস্তান দলকে বিশ্বসেরা বলে অবহিত করেছেন দেশটির তারকা অল রাউন্ডার শহিদ আফ্রিদি। তবে ফিল্ডিংয়ে দলটির আরো উন্নতি করতে হবে বলে স্বীকার করেছেন তিনি। টি-২০ বিশ্বকাপে অংশ নিতে ইতোমধ্যেই বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান দল। কিন্তু এশিয়া কাপে খেলার সময় কুচকিতে আঘাত পাওয়ায় দলের সঙ্গে বাংলাদেশে আসতে পারেননি তিনি। ২/৩ দিনের মধ্যেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
স্থানীয় নেশন পত্রিকাকে আফ্রিদি বলেন, যেহেতু ভালো ব্যাটসম্যান ও বোলার রয়েছে তাই তিনি মনে করেন সীমিত ওভারে পাকিস্তান দলের কম্বিনেশন বিশ্বসেরা। তবে সীমিত ওভারের ক্রিকেটে ফিল্ডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এ ক্ষেত্রে তাদের উন্নতি করা দরকার। আগামী সোম ও বুধবার দুটি অনুশীলন ম্যাচের পর চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান।
খেলা
বিশ্বসেরা দল পাকিস্তান
পাকিস্তান দলকে বিশ্বসেরা বলে অবহিত করেছেন দেশটির তারকা অল রাউন্ডার শহিদ আফ্রিদি। তবে ফিল্ডিংয়ে দলটির আরো উন্নতি করতে হবে বলে স্বীকার করেছেন তিনি





