ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অন্তর্বর্তীকালীন সভাপতির পদ থেকে সুনীল গাভাস্কারকে অব্যাহতি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার আদালত এই অব্যাহতি আদেশ দেন।
ফলে বিসিসিআই সহ-সভাপতি শিভাল যাদব সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। তাকে প্রশাসনিক সব দায়িত্ব পালন করার অনুমতি দেয়া হয়েছে। তবে আইপিএল সম্পর্কিত কোনো কাজে তিনি জড়াতে পারবেন না।
গত মার্চে আইপিএল-এ দুর্নীতির অভিযোগে বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে নারায়ণস্বামী শ্রীনিবাসনকে সরিয়ে দেয়া হয়েছিল। তার পরিবর্তে ভারতের সাবেক অধিনায়ক গাভাস্কারকে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে বসানো হয়েছিল।
গত সপ্তাহে বিসিসিআইয়ে নিজের পদ স্পষ্ট করার জন্য সুপ্রিম কোর্টে লিখিত আবেদন জানান গাভাস্কার। এর পরিপ্রেক্ষিতে তাকে অব্যাহতি আদেশ দিয়েছেন আদালত।
ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





