প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির সভাপতি হলেন আ হ ম মুস্তফা কামাল।
আগামী ১ জুলাই থেকে আ হ ম মোস্তফা কামাল আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতির দায়িত্বভার গ্রহণ করবেন।
এ উদ্দেশ্যে মোস্তফা কামাল গত ২৪ জুন অস্ট্রেলিয়ার মেলবোর্নে আইসিসির বার্ষিক সম্মেলন সপ্তাহে যোগ দেন ।
পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তাপস চন্দ্র বোস জানান, অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত আইসিসির সম্মেলনে আনুষ্ঠানিকভাবে আ হ ম মোস্তফা কামালকে আইসিসির সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
ঢাকা, ২৬ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





