প্রথম কোয়ালিফায়ারে গ্রুপপর্বের সেরা দু’দলের ফাইনালে ওঠার মুখোমুখি লড়াইয়ে চট্টগ্রামকে বিশাল ব্যবধানে হারিয়ে জয় পেয়েছে মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন খুলনা।  

সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জহুরুল ইসলামের ঝড়ো ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ২১০ রানের বিশাল স্কোর দাঁড় করায় খুলনা। ২১১ রানের টার্গেটে খেলতে নেমে মাশরাফির আগুন ঝরা বোলিংয়ে ১৬৩ রানে অলআউট হয়ে যায় চট্টগ্রাম।  

খুলনার ইনিংসে ৫১ বলে ৮০ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়ে দলের বিশাল স্কোর গড়তে অনবদ্য ভূমিকা পালন করেন জহুরুল ইসলাম। আর ৩৫ রানে ৫ উইকেট নিয়ে খুলনার জয়ের পথ সহজ করে দেন মাশরাফি বিন মুর্তজা।  এ জয়ের ফলে ফাইনালে উঠে গেল মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন খুলনা। 

এর আগে গ্রুপপর্বে ৮ ম্যাচের সাতটিতেই জিতেছিল চট্টগ্রাম। 

এমআর