ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে যেতে জয়ের বিকল্প নেই শ্রীলঙ্কার। এমন কঠিন সমীকরণের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ২৩২ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা।  

আজ (২১ জুন) শুক্রবার লডসে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিশ্বকাপের ২৭তম ম্যাচে ইংলিশ বোলারদের দাপটে বিপর্যস্ত হয়ে পড়া লঙ্কানরা ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে আড়াইশ পার করতে পারেনি।

ইংল্যান্ডকে ২৩৩ রানের টার্গেট দেয়া শ্রীলঙ্কা দলের ‘অ্যাঞ্জেলো ম্যাথুস’‘ধননঞ্জয় ডি সিলভা’কে নিয়ে একটি ভালো জুটি গড়ে ব্যক্তিগত ৮৫ রান সংগ্রহ করেন।

ইংল্যান্ডে একাদশ: জনি বেয়ারস্টো, জেমস ভিন্স, জো রুট, এউইন মরগ্যান, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, মার্ক উড, জোফরা আর্চার, মঈন আলী, আদিল রশিদ।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, কুশাল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ।  

এমবি