নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার লিগে শনিবার বড় ব্যবধানে জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে ফেনী সকার ক্লাবকে ৩-১ গোলে হারিয়েছে গত আসরের চ্যাম্পিয়ন দলটি।
এই জয়ে ১৬ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে উঠে এসেছে শেখ রাসেল। অন্যদিকে ১৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে আছে সকার ক্লাব।
এদিন খেলার মাত্র ৮ মিনিটে লিড নেয়া শেখ রাসেল। শাকিল ও জুয়েল রানা বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েন। সেখান থেকে বল পেয়ে প্রতিপক্ষের জালে জড়াতে ভুল করেননি আনোয়ার।
এর ২০ মিনিট পর রাসেলের আক্রমণ ভাগের ফজলে রাব্বির ক্রস থেকে সুমনের সাইড ভলি গোল পোস্টে জড়ালে ২-০ গোলে এগিয়ে যায় ট্রেবল চ্যাম্পিয়নরা।
বিরতির পর ৭৬ মিনিটে সকার ক্লাব ফেনীর ম্যাথু মেন্ডি একটি গোল শোধ করে দেন। তবে শেষ বাঁশি বাজার আগে ব্যবধান বৃদ্ধি করেন প্যাসকেল। তার গোলে ৩-১ গোলে জয় পায় এএফসি প্রেসিডেন্ট কাপের কোয়ালিফায়ার দলটি।
ঢাকা, ৩১মে (টাইমনিউজবিডি) //জেডআই