ক্রিকেট বিশ্বে তোলপার চলছে আইসিসি পুন:সংস্করণ নিয়ে। যেখানে প্রশাসনিক ও আর্থিক কর্তৃত্বসহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ের নিয়ন্ত্রণ চলে যাবে 'বিগ থ্রি' ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের হাতে। এছাড়া টেস্ট খেলা হুমকির মুখে পড়বে র্যাঙ্কিংয়ে শেষের দিকে থাকা বাংলাদেশ ও জিম্বাবুয়ের। এখন র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা সেই জিম্বাবুয়েকে টেস্ট সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা।
আগামী ১২ ফেব্রুয়ারি থেকে টেস্ট ও টি২০ সিরিজ খেলতে অস্ট্রেলিয়াকে স্বাগত জানাবে দক্ষিণ আফ্রিকা। তার আগেই জিম্বাবুয়েকে টেস্ট সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে আইসিসি’র খসড়া প্রস্তাবের তীব্র বিরোধিতা করা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। তবে জিম্বাবুয়ে আদৌ টেস্ট সিরিজ খেলবে কি না তা নির্ভর করছে দেশটির খেলোয়াড়দের উপর। কারণ বোর্ড সব আর্থিক লেনদেন শোধ না করায় ধর্মঘট ডেকেছে ক্রিকেটাররা। এছাড়া দেশটির ঘরোয়া ক্রিকেট লীগও শুরু হয়েছে।
আইসিসি পুন:সংস্করনের খসড়া প্রস্তাবটি আগামী ২৮ ও ২৯ জানুয়ারি সংস্থাটির ত্রৈমাসিক নির্বাহী বোর্ড সভায় ভোটাভুটির জন্য উত্থাপন করা হবে। প্রস্তাবটি পাস হতে টেস্ট খেলুড়ে ১০ সদস্য দেশের সাতটির সমর্থন লাগবে। ‘বিগ থ্রি’র সঙ্গে নিউজিল্যান্ড দ্বিমত না করলেও এর তীব্র বিরোধিতা করছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। বিরোধিতার দলে যোগ দিয়েছে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজও। তবে সবচেয়ে বেশি বিপদে পড়তে যাওয়া বাংলাদেশ ও জিম্বাবুয়ে এখনো কোনো কিছু জানায়নি। তবে জিম্বাবুয়েকে দলে ভেড়ানোর জন্য দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রস্তাব দিয়েছে বলে মনে করা হচ্ছে।
ঢাকা, ২৩ জানুয়ারি (টাইমনউিজবিডি.কম) // জেআই // এসআর
খেলা
টেস্ট সিরিজ খেলতে জিম্বাবুয়েকে দক্ষিণ আফ্রিকার প্রস্তাব
ক্রিকেট বিশ্বে তোলপার চলছে আইসিসি পুন:সংস্করণ নিয়ে। যেখানে প্রশাসনিক ও আর্থিক কর্তৃত্বসহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ের নিয়ন্ত্রণ চলে যাবে 'বিগ থ্রি' ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের হাতে। এছাড়া টেস্ট খেলা হুমকির মুখে পড়বে র্যাঙ্কিংয়ে শেষের দিকে





