ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপের ২০তম ম্যাচে টসে জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা।
বাংলাদেশ সময় আজ (২৫ জুন) শনিবার লন্ডনের কেনিংটন বিকেল ৩-৩০ মিনিটে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা। ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি, মাছরাঙা ও স্টার স্পোর্টস ওয়ান চ্যানেলে।
সম্ভবত খুব ভালো শ্রীলঙ্কার। এখন পর্যন্ত দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে তাদের। সেই দুই ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে অনেকটাই এগিয়ে রয়েছে। অথচ এই দুই ম্যাচেই হারার সম্ভাবনা ছিল তাদের।
এর আগে ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ৯৬ বার একে অন্যের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। তার মধ্যে শ্রীলঙ্কা জয় পেয়েছে ৩২ ম্যাচে। অস্ট্রেলিয়ার জয় ৬০ ম্যাচে। আর বাকি ৪ ম্যাচ হয় পরিত্যক্ত।
বিশ্বকাপে ৯ বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা। ৯ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে মাত্র ১টি ম্যাচে জয় পায় লঙ্কানরা। বাকি ম্যাচটি ফলহীনভাবে শেষ হয়।
এই মুহূর্তে পয়েন্ট টেবিলের অবস্থা হচ্ছে, ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অস্ট্রেলিয়া। অন্যদিকে ৪ ম্যাচে ১ জয়, দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ার কারণে ৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে শ্রীলঙ্কা।
এমবি





