বিশ্বের সেরা ফুটবল ক্লাবগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড। এই ক্লাবে খেলেন সময়ের সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাবটির কর্ণধার আভ্রাম গ্লেজার এবার দল কিনলেন ক্রিকেট লিগেও। গতকাল বুধবার ল্যান্সার ক্যাপিটাল নামক নিজেদের কোম্পানির মাধ্যমে আমিরাতের টি-টোয়েন্টি লিগে নতুন দল কেনার কথা সরকারিভাবে জানান তিনি।

এ বিষয়ে ম্যানচেষ্টার ইউনাইটেডের অন্যতম কর্ণধার আব্রাম গ্লেজার বলেন, ‘আমিরাতের টি-টোয়েন্টি লিগের অংশ হতে পেরে আমি আনন্দিত। আমিরাতের এই লিগটি বিশ্বমানের হওয়ার সম্ভাবনা নিয়েই আসছে। যা এই অঞ্চলে ক্রিকেটের প্রচার-প্রসারেও বড় ভূমিকা রাখবে।’

এর আ আমিরাতের টি-টোয়েন্টি লিগে ফ্র্যাঞ্চাইজি কেনার খবর জানিয়েছে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসের মালিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিস। এবার তাদের সঙ্গে যুক্ত হলো ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষও।

আগামী বছর ৩৪ ম্যাচের এই টুর্নামেন্ট চালু হতে চলেছে।

এদিকে আমিরাতের লিগে নাইট রাইডার্সের মালিকও দল কিনতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এছাড়া বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের মালিকপক্ষও আমিরাতের লিগে দল কেনার প্রতি আগ্রহী। সূত্র: স্কাই স্পোর্টস।

এবিএস