এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই বল হাতে পাকিস্তানের ব্যাটসম্যানদেরকে ভয় পাইয়ে দিয়েছিল নবাগত দল আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে তাদের বোলিং তোপে ৩২ রানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। এবার শ্রীলংকাকেও কাঁপিয়ে দিল তারা। আফগানদের বোলিং বোমায় চাপে পড়ে যায় লংকানরা। অবশেষে সাঙ্গাকারা ও ম্যাথুসের ব্যাট ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৩ রান সংগ্রহ করেছে ভারত ও পাকিস্তানকে হারানো দলটি।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে লংকানদের উদ্বোধনী জুটির লাহিরু থিরিমান্নে (৫) আউট হয়ে গেলে মাঠে আসেন সাঙ্গাকারা। রানের চাকা সচল রেখে হাফ-সেঞ্চুরির পর সেঞ্চুরির দিকে এগিয়ে যান তিনি। কিন্তু দাওলাত জাদরান ও মোহাম্মদ নবীর কাছে রান আউট হন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ওয়ানডাউনে ক্রিজে এসে পঞ্চম উইকেটে আউট হওয়ার আগে ৭৬ রান করেন তিনি। ১০২ বলে ৬টি চার ও একটি ছক্কায় এই স্কোর করেন সাঙ্গা।
এদিকে শেষ পর্যন্ত টিকে থেকে ৪১ বলে ৪৯ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তার সঙ্গে ১৯ রান নিয়ে অপরাজিত থাকেন থিসারা পেরেরা। এছাড়া ওপেনার কুসল পেরেরার ৩৩ রানই উল্লেখযোগ্য।
আফগান দলনেতা এদিন মোট ৮ জন বোলার ব্যবহার করেছেন। তাদের মধ্যে ৮ ওভারে দুই উইকেট শিকার করা মিরওয়াইজ আশরাফই সবচেয়ে সফল।
খেলা
লংকানদেরকেও কাঁপিয়ে দিল আফগানিস্তান
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই বল হাতে পাকিস্তানের ব্যাটসম্যানদেরকে ভয় পাইয়ে দিয়েছিল নবাগত দল আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে তাদের বোলিং তোপে ৩২ রানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ।





