সাকিব আল হাসানের ব্যাটে ভর করে দুইবারের সাবেক চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে পরাজিত করেছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে চেন্নাইয়ের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের এটি টানা পঞ্চম জয়।
মঙ্গলবার ইডেন গার্ডেন্সের এই ম্যাচে দলকে জেতাতে ব্যাট হাতে ঝড় তুলেছেন সাকিব আল হাসান। বাংলাদেশি অলরাউন্ডারকে জয়ের পথ আগেই দেখিয়েছিলেন রবিন উথাপ্পা। দুই ওভার বাকি থাকতে ৮ উইকেটের এই জয় পায় সাবেক চ্যাম্পিয়নরা।
চেন্নাই সুপার কিংস: ১৫৪/৪ (২০ ওভার)
কলকাতা নাইট রাইডার্স: ১৫৬/২ (১৮ ওভার)
ফল: কলকাতা নাইট রাইডার্স জয়ী ৮ উইকেটে
টসে হেরে এদিনও আগে ব্যাট করতে হয়েছে চেন্নাইকে। ব্যাটসম্যানরা কলকাতা বোলারদের তুলোধুনো করতে ব্যর্থ হন। সুরেশ রায়না ৫২ বলে তিন চার ও পাঁচ ছয়ে ৬৫ রানের সেরা ইনিংস খেলেন।
এছাড়া ব্রেন্ডন ম্যাককালামের ২৮, ফাফ ডু প্লেসিসের ২৩ ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ২১ রান মোটামুটি দলীয় সংগ্রহে অবদান রাখে।
সাকিব বল হাতে চার ওভারে ৩০ রান দিয়ে কোনো উইকেট পাননি। একটি করে উইকেট নেন প্যাট কুমিন্স, সুনীল নারাইন ও পিযুষ চাওলা।
লক্ষ্যে নেমে গৌতম গম্ভীর একপাশ আগলে রাখলেও ব্যাটে বড় অবদান রাখতে পারেননি। দলীয় ৬৪ রানে ব্যক্তিগত ২১ রানে আউট হন।
তবে উথাপ্পা এই আসরে নিজের চতুর্থ হাফ সেঞ্চুরি করে দলকে জয়ের ভিত গড়ে দেন। ৩৯ বলে ১০ চার ও এক ছয়ে ৬৭ রানে মাঠ ছাড়েন এই ওপেনার।
দলীয় ৯৮ রানে ১২তম ওভারের পঞ্চম বলে মাঠে নামেন সাকিব। চার নম্বরে ব্যাট করতে নেমে গত কয়েক ম্যাচে সুযোগ না পাওয়ার জ্বালা মেটালেন এই বাঁহাতি। মনীষ পান্ডেকে নিয়ে ৩৮ বলে ৫৮ রানের হার না মানা জুটি গড়ে দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দিলেন তিনি।
২১ বলে ছয় চার ও দুই ছয়ে ৪৬ রানে অপরাজিত ছিলেন তিনি। প্রতিপক্ষের দলীয় সংগ্রহটা আরেকটু হলে বুঝি ফিফটিও করে ফেলতেন সাকিব।
অপর প্রান্তে ২৮ বলে ১৮ রানে অপরাজিত মনীষ। ম্যাচসেরার পুরস্কার গেছে উথাপ্পার হাতে।
সমান ১২ ম্যাচে রাজস্থান রয়্যালসের সসমান ১৪ পয়েন্ট নিয়ে চারে কলকাতা। আর টানা দ্বিতীয় হার সত্ত্বেও ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল চেন্নাই।[b]
ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম)//জেইউ
[/b]
সাকিব জেতালো কলকাতাকে
সাকিব আল হাসানের ব্যাটে ভর করে দুইবারের সাবেক চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে পরাজিত করেছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে চেন্নাইয়ের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের এটি টানা পঞ্চম জয়।
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাও, উত্তেজনা
বাংলাদেশে ‘ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা’ এবং চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
কলকাতা পুলিশে মুসলিম কর্মীদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা জারি বিজেপি সরকারের
পশ্চিমবঙ্গের মুসলমানদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আসছে বিজেপি শাসিত পশ্চিমবঙ্গে। আজানের সময় মাইক বন্ধ, রেড রোডে ঈদের নামাজ বন্ধ এবং গরু কোরবানি বন্ধের পর এবার দাড়ি রাখাতেও বিধিনিষেধ জারি করল বিজেপি সরকার। শিখরা দাড়ি রেখে পুলিশ ও সেনাবাহিনীতে কাজ করতে পারলেও মুসলমানদের ওপর কড়া ফরমান এলো শুভেন্দু অধিকারীর সরকার থেকে।
কলকাতায় ধর্মীয় বিদ্বেষের শিকার মুসলিম নারী উপাধ্যক্ষ, বাধ্য হলেন ইস্তফা দিতে
কলকাতার সুরেন্দ্রনাথ ল’ কলেজে দীর্ঘ ২৩ ঘণ্টা আটকে রেখে চরম অমানবিক নির্যাতন ও ধর্মীয় বিদ্বেষের শিকার হলেন উপাধ্যক্ষ ড. মহম্মদী তরন্নুম। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বার কাউন্সিলের নিয়ম মেনে কলেজে ৭৫ শতাংশ হাজিরার কড়াকড়ি করতেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) বিক্ষোভের মুখে পড়েন তিনি।
কলকাতায় ‘বঙ্গসেনা’র মিছিল, বাংলাদেশ ভাগ করার ডাক
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আবার বঙ্গসেনার আবির্ভাব ঘটেছে। জনবহুল ও ব্যস্ত শিয়ালদহ থেকে একটি মিছিল রাজপথ ধরে এগিয়ে যাচ্ছিল। তাদের স্লোগান ছিল, ‘বঙ্গসেনা দিচ্ছে ডাক, বাংলাদেশকে কর ভাগ’। আরেকটি স্লোগান ছিল, ‘পদ্মা-মেঘনা-যমুনা, ওই আমাদের ঠিকানা’। মিছিলে নারীদেরও উপস্থিতি লক্ষ্য করা যায়; তারাও পোস্টার ও ব্যানার বহন করছিলেন। অনেকেই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে এই মিছিল দেখতে থাকেন। ব্যানার ও লিফলেট থেকে এই সংগঠনের পরিকাঠামো সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায়।















