টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে কোনো চাপই নেয়নি নিউজিল্যান্ড। শুরু থেকেই আমিরাতের বোলারদের দিকে আগ্রাসন দেখান কিউই ওপেনাররা। পাওয়ার প্লেতেই আসে ৭৮ রান। এরপর আরও আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকেন ফিন অ্যালেন ও টিম সেইফার্ট। শেষ পর্যন্ত মাত্র ১৫.২ ওভারেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা। মাত্র ৪২ বলে ৮৯ রানে সেইফার্ট ও ৫০ বলে ৮৪ রানে অ্যালেন অপরাজিত থাকেন।

ওপেনিং জুটিতে সেইফার্ট-অ্যালেন মিলে তোলেন ১৭৫ রান। তাতেই হয়েছে রেকর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যেকোনো উইকেটে এটাই সর্বোচ্চ রানের জুটি। এর আগে রেকর্ডটি ছিল জস বাটলার ও অ্যালেক্স হেলসের দখলে। দুজন মিলে গড়েছিলেন ১৭০ রানের জুটি।

এদিকে ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে সংযুক্ত আরব আমিরাত। ৬ বলে ৮ রান করে আউট হন আরিয়ার্ন্স শর্মা। পরের উইকেটে খেলতে নেমে দলনেতা মোহাম্মদ ওয়াসিমের সঙ্গে ১০৭ রানের জুটি গড়েন আলিসান সারাফু। ফিফটি পূরণের পর ৫৫ রান করে আউট হন সারাফু। এছাড়া হারসিথ কৌশিক ২, মায়াঙ্ক কুমার ২১, শোয়াইব খান ৭ ও মুহাম্মদ আরফান শূন্যরানে আউট হন।

এদিকে শেষ পর্যন্ত খেলে যান অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ফিফটির পূরণের পর ৬৬ রানে অপরাজিত তিনি। মাত্র ৪৫ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি চারটি চার ও তিনটি ছয়ে সাজানো। আর ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান করে সংযুক্ত আরব আমিরাত।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ম্যাট হেনরি। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন চারজন বোলার।

এস