[b]জোহানেসবার্গ:[/b] টেস্ট ক্রিকেট থেকে মাত্রই অবসর নিয়েছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিস। তাই তার স্থান পূর্ণ করতে ইতোমধ্যেই চিন্তা-ভাবনা শুরু করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। কিংবদন্তী এ অলরাউন্ডারের বিকল্প হিসেবে রায়ান ম্যাকলারেন ও ওয়েন পার্নেলকে শক্ত প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার জাতীয় দল নির্বাচন কমিটির আহ্বায়ক অ্যান্ড্রু হাডসন।
স্থানীয় কেপ টাইমস পত্রিকাকে হাডসন বলেন, সাত ব্যাটসম্যান নিয়ে খেলার কৌশল বাদ দিতে বাধ্য হয়েছে প্রোটিয়াসরা। সাম্প্রতিক সময়ে এমন কৌশলের সুফল মিললেও ক্যালিসের অবসরের কারণে এ কৌশল বাদ দিতে হচ্ছে।
হাডসন বলেন, ‘প্রোটিয়াসরা এখন সাত ব্যাটসম্যানের পরিবর্তে ছয় ব্যাটসম্যান এবং একজন বোলিং অলরাউন্ডার নিয়ে খেলবে। এ বোলিং অলরাউন্ডারই চতুর্থ স্পিনার হিসেবে মাঠে নামবেন।
হাডসন বলেন, প্রোটিয়াস দলে ব্যাটিং অলরাউন্ডারের অভাব রয়েছে এবং ক্যালিসের ন্যায় মেধাবি কাউকে পাওয়া যাবে না-এটা নিশ্চিত।
ক্যালিসের বিকল্প হিসেবে তালিকায় ম্যাকলারেন ও পার্নেল এগিয়ে আছেন বলে জানান হাডসন।
প্রোটিয়াস উইকেটরক্ষক মার্ক বাউচার গত সপ্তাহে বলেছিলেন, টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নেয়া বন্ধু ৩৮ বছর বয়সী ক্যালিসের পরিবর্তে দক্ষিণ আফ্রিকা টেস্ট দলে তিনি ম্যাকলারেনকে দলে নিতেন।
৩০ বছর বয়সী ম্যাকলারেন প্রোটিয়াসদের হয়ে এ পর্যন্ত একটি মাত্র টেস্ট খেলেছেন।
তবে হাডসন বলেন, তার দৃঢ় বিশ্বাস, নাইটসের খেলোয়াড় ম্যাকলারেন দলের জন্য ভাল হবে।
আগামী মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সম্ভাব্য টেস্ট দলে জায়গা পেতে যাওয়া ম্যাকলারেন দলে একটা ফ্যাক্টর যুক্ত করবেন। তবে তাৎক্ষণিক বিকল্পের চেয়ে ক্যালিসের দীর্ঘ সময়ের জন্য তাকে বিবেচনা করা হতে পারে।
খেলা
ক্যালিসের জায়গায় রায়ান-পার্নেল
জোহানেসবার্গ: টেস্ট ক্রিকেট থেকে মাত্রই অবসর নিয়েছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিস। তাই তার স্থান পূর্ণ করতে ইতোমধ্যেই চিন্তা-ভাবনা শুরু করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।





