এশিয়া কাপে প্রথমবারের মতো খেলতে এসেছে আফগানিস্তান। শুধু এশিয়া কাপ নয়, বড় কোনো টুর্নামেন্টে এই প্রথম অংশগ্রহণ দলটির। কিন্তু খেলার মাঠে সেটা বুঝতে দেয়নি যুদ্ধবিধ্বস্ত দেশের প্রতিনিধিরা। প্রথম ম্যাচেই বল হাতে পাকিস্তানের ব্যাটসম্যানদেরকে ভয় পাইয়ে দিয়েছিল তারা। এবার স্বাগতিক বাংলাদেশকে শুধু ভয়ই পাইয়ে দেয়নি; হারিয়েছে বড় ব্যবধানে।
শনিবার ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৪ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ৪৭.৫ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ২২২ রান সংগ্রহ করতে পারে তারা। ফলে ৩২ রানে হেরে যায় টাইগাররা।
খেলার মাঠে আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত বেশির ভাগ সময় বাংলাদেশের বিপক্ষে যায়, সেটা নতুন নয়। এই ম্যাচে সেটার মাত্রা যেন বেশিই ছিল। এর মাশুল অবশ্য শুরু থেকেই দিতে হয়েছে বাংলাদেশকে। প্রথম ওভারে লেগ স্টাম্পের প্রায় বাহিরের বলে ওপেনার এনামুলকে এলবিডব্লিউ আউট দিয়ে মাঠ থেকে বিদায় করে দেন আম্পায়ার। এখানেই শেষ নয়। দলনেতা মুশফিকুর রহমানের আউটটিও নিশ্চিত বিতর্কের জন্ম দিয়েছে।
এদিকে বোকার মতো মাটিতে ব্যাট না লাগিয়ে রান আউট হয়েছেন আব্দুর রাজ্জাক (০)। শেষ দিকে ধুম-ধাড়াক্কা ব্যাট করে মাত্র ২২ বলে ৪১ রান করে আউট হয়েছেন জিয়াউর রহমান।
শুরুর দিকে দলীয় ১ রানে দুটি উইকেট হারালেও মুমিনুল ও মুশফিক দলের হাল ধরেন। ২৩ রান করা মুশফিকের পর মুমিনুল আউট হয়েছেন ৫০ রান করে। দলের পক্ষে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এছাড়া নাসির হোসাইনের ৪১ রান ও নাঈম ইসলামের ৩৫ রানই উল্লেখযোগ্য। আফগানিস্তানের বোলার শাপুর জাদরান, হামিদ হাসান ও মোহাম্মদ নবী দুটি করে উইকেট পেয়েছেন।
এর আগে টস জিতে প্রথমে আফগানিস্তানকে ব্যাট করতে আমান্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। ৯০ রানে পাঁচটি উইকেট শিকার করে আফগানদেরকে চাপে ফেলে দেয় বোলাররা। কিন্তু আসঘর স্তানিকজাই ও সামিউল্লাহ শেনওয়ারির ১৬৪ রানের জুটিতে বড় ২৫৪ রানে সংগ্রহ করে তারা। এক বল হাতে থাকতে শেনওয়ারি ৮১ রান করে আউট হলেও ৯০ রান নিয়ে অপরাজিত থাকেন আসঘর।
খেলা
আফগানিস্তানের কাছে লজ্জার হার
এশিয়া কাপে প্রথমবারের মতো খেলতে এসেছে আফগানিস্তান। শুধু এশিয়া কাপ নয়, বড় কোনো টুর্নামেন্টে এই প্রথম অংশগ্রহণ দলটির। কিন্তু খেলার মাঠে সেটা বুঝতে দেয়নি যুদ্ধবিধ্বস্ত দেশের প্রতিনিধিরা।





