এবারের বিশ্বকাপের প্রথম সেঞ্ঝুরী করলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া।
অধিনায়ক জর্জ বেইলি ও ফিঞ্চ জুটি ৩০ ওভার শেষে অজিদের স্কোরবোর্ডে ইতোমধ্যেই যোগ করেছেন ১৬৫ রান।
এর আগে ৭০ রানের মধ্যেই টপ অর্ডারের ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। ম্যাচের ৭ম ওভারে পরপর দুই বলে স্টুয়ার্ট ব্রড সাজঘরে ফেরান ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসনকে। এরপর ১১তম ওভারের তৃতীয় বলে দারুণ ফর্মে থাকা স্টিভ স্মিথকে বোল্ড করেন ক্রিস ওকস।
শুরুর দিকের বিপর্যয় কাটিয়ে উঠতে লড়াই করে যান উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ ও অজি অধিনায়ক জর্জ বেইলি। ৯টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে ১০২ বলে ১০২ রান নিয়ে অপরাজিত রয়েছেন ফিঞ্চ। তাকে সঙ্গ দিয়ে অধিনাক জর্জ বেইলির সংগ্রহ ৫১ বলে ৩৩ রান।
ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ড ব্রড ৭ ওভার বল করে ৪২ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট।
ইআর





