বাংলাদেশের ড্র্যাগ অ্যান্ড ফ্লিক স্পেশালিস্ট আমিরুল দুটি গোল করেছেন। হুজিফা, রকি এবং জয় যথাক্রমে একটি করে গোল করেছেন।
এর আগে মঙ্গলবার আরেকটি অনুশীলন ম্যাচে বাংলাদেশ চিলিকে ৩-০ গোলে হারিয়েছে।
উল্লেখ্য, প্রথমবারের মতো বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ। চব্বিশ দলের এই বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ গ্রুপ এফ-এ রয়েছে। যুব হকি দল তাদের গ্রুপ পর্বের খেলায় অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া এবং ফ্রান্সের বিপক্ষে খেলবে।
এমএম