ঘরের মাঠে স্পিননির্ভর উইকেট তৈরি করেও দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পায়নি মেহেদী হাসান মিরাজের দল। প্রথমে ম্যাচটি টাই হলেও পরে সুপার ওভারে মাত্র ১ রানে হেরে যায় বাংলাদেশ। ফলে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।
সাম্প্রতিক পারফরম্যান্সে তেমন উজ্জ্বল নয় বাংলাদেশ। সিরিজের আগে সর্বশেষ ১২ ওয়ানডেতে মাত্র একটিতে জয় পেয়েছিল দলটি। তাই সিরিজ জয়ে ফিরতে স্পিনবান্ধব উইকেটের কৌশল অব্যাহত রাখছে টিম ম্যানেজমেন্ট।
আজকের ম্যাচে একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুব কম। আগের ম্যাচের মতো চার স্পিনার নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ। ব্যাটারদের সামনে থাকবে ক্যারিবিয়ান স্পিন আক্রমণ সামলানোর বড় পরীক্ষা। দ্বিতীয় ওয়ানডেতেও শাই হোপের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা বাংলাদেশি ব্যাটারদের চাপে রেখেছিল।
সম্ভাব্য একাদশ:
বাংলাদেশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ: ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আকিম অগাস্তে, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, গুদাকেশ মোতি, জাস্টিন গ্রেভস, আকিল হোসেন ও খারি পিয়েরে।
এনএইচ