বাংলাদেশের অল রাউন্ডার সাবিক আল হাসানের ফেইসবুক পেইজ সত্যায়ন (ভেরিফাই) করল সামাজিক যোগাযোগ মাধ্যমটির কর্তৃপক্ষ।
পেইজ সত্যায়ন হওয়ার তথ্যটি সাকিব নিজেই জানিয়েছেন। তার পেইজে সত্যায়নের কথা জানিয়ে পেইজের প্রায় ২০ লাখ অনুসারীকে ধন্যবাদ জানিয়েছেন।
বর্তমান সময়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিভিন্ন খেলার তারকারা ফেসবুক ব্যবহারকে ‘অবশ্য কর্তব্য’ হিসেবেই দেখেন। ফেসবুকে অনুসারীদের দল স্বাভাবিক কারণেই বড় ক্রিকেটারদের।
সাকিব ছাড়াও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, নাসির হোসেন প্রমুখ তারকাদের ফেসবুক ফ্যান পেজ বেশ রমরমা। ফেসবুক কর্তৃপক্ষ হয়তো অন্যদের পেজকেও অচিরেই অনুমোদন দিয়ে দেবেন।
ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি) //জেডআই