বিশ্বকাপে ক্রিকেট পরাশক্তি ইংল্যান্ডের প্রতিপক্ষ আজ (১৮ জুন) আফগানিস্তান।যারা দ্বিতীয়বার বিশ্বকাপ খেলছে। ঐতিহ্যে বনাম তারুণ্যের লড়াইয়ে আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান।
তবে চলতি বিশ্বকাপে আফগানদের পারফরম্যান্স যাচ্ছেতাই। চার ম্যাচের সব হারের তিক্ত স্বাদ নিয়ে আজ পঞ্চম ম্যাচ খেলতে নামছে মোহাম্মদ নবী, রশিদ খানের আফগানিস্তান।
অন্যদিকে, মরগানের ইংল্যান্ড খেলবে পঞ্চম ম্যাচে চার নম্বর জয়ের খোঁজে। চার বছর ধারাবাহিক ক্রিকেট খেলছে ইংল্যান্ড। টানা তিনশ-সাড়ে তিনশ রান করে ওয়ানডে ক্রিকেটটাকে বদলে ফেলেছে পুরোপুরি। চার ম্যাচে ইংলিশরা হেরেছে একমাত্র পাকিস্তানের কাছে।
ইংল্যান্ড একাদশ: জেমস ভিন্স, জনি বেয়ারেস্টো, জো রুট, এউইন মরগ্যান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, মঈন আলী, জোফরা আর্চার, মার্ক উড, আদিল রশিদ।
আফগানিস্তান একাদশ: রহমত শাহ, নুর আলী জাদরান, হাশমতউল্লাহ জাজাই, আসগর আফগান, মোহাম্মদ নবী, ইকরাম আলী খীল (উইকেটরক্ষক), গুলবদিন নাইব (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, মুজিব-উর রহমান, দৌলত জাদরান।
এমবি





