২০১২ সালের পর প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ইতোমধ্যে বাংলাদেশে চলে এসেছে উইন্ডিজ দল। ২৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে ক্যারিবীয়রা। এক মাসের বেশি লম্বা এই সফরে বাংলাদেশের সঙ্গে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।
চট্টগ্রামে ২২ নভেম্বর শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তার আগে ক্যারিবীয়রা দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এমএ আজিজ স্টেডিয়ামে।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ঢাকায় শুরু হবে ৩০ নভেম্বর। এরপর দু’দল তিনটি করে ওডিআই এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। প্রথম দুটি ওয়ানডে ঢাকায় অনুষ্ঠিত হবে ৯ ও ১১ ডিসেম্বর। 
তৃতীয় ও শেষ ওডিআই সিলেটে। এটি অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর। ১৭ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যুও সিলেট। ঢাকায় ২০ ও ২২ ডিসেম্বর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে উইন্ডিজের বাংলাদেশ সফর।
বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের সূচি
২০১২ সালের পর প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ইতোমধ্যে বাংলাদেশে চলে এসেছে উইন্ডিজ দল। ২৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে ক্যারিবীয়রা। এক মাসের বেশি লম্বা এই সফরে বাংলাদেশের সঙ্গে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।
সহজ ম্যাচ ‘কঠিন’ করে জিতে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। আজ সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে টাইগাররা ৪ উইকেটে পরাজিত করেছে স্বাগতিকদের। আর তাতেই ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।
সিরিজ জিততে সহজ লক্ষ্য পেলো বাংলাদেশ
সিরিজের শেষ টি-টোয়েন্টিতে রোববার টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৩ রানে থেমেছে জিম্বাবুয়ে। ডিওন মায়ার্স খেলেন ৫৩ বলে ৭৪ রানের ইনিংস। শেষ ৩ ওভারে ১৬ রানে ৪ উইকেট হারায় তারা।
ওয়ানডেতেও লজ্জার হারে সিরিজ শুরু বাংলাদেশের
গত সপ্তাহেই জিম্বাবুয়ের কাছে একমাত্র টেস্ট ম্যাচে আড়াই দিনে ইনিংস ও ৮৫ রানের লজ্জাজনক পরাজয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। আজ থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজেও একই চিত্রনাট্য। প্রথম ম্যাচে টাইগারদের ২৫ রানের লজ্জাজনক পরাজয়ের লজ্জা উপহার দিল স্বাগতিক দল।
বাংলা ভাষায় আসছে তুর্কি সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’
মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বীর এবং জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ এবার প্রচারিত হবে বাংলায়।
সিরিজ বাঁচানোর ম্যাচে দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ওয়ানডেতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে কার্যত একপেশে ভাবে হেরেছে স্বাগতিক দল।
















