বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।

টস জিতে ম্যাথুস বলেন, এটা একটা বড় কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং আমরা স্কোরবোর্ডে রান জমা করতে চাই।

বিশ্বকাপে এর আগে চারবার সাক্ষাৎ হয়েছে দুই দলের। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা জিতেছে দুটি ম্যাচে। একটি ম্যাচে জয়ে পেয়েছে শ্রীলঙ্কা। অপর ম্যাচটি টাই হয়।

কেএইচ